1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহী নগরীতে হেরোইন-ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

  • সম্পাদনার সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে পৃথক অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ দুই নারী ও এক যুবক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩ জানুয়ারি) দুপুর সোয়া ২টায় শাহমখদুম থানার সিটিহাট মোড় ও সন্ধ্যায় নগরীর চন্দ্রিমা থানার রেলওয়ে কলোনী থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৯গ্রাম হেরোইন, ১৭৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৬ হাজার ৬শ ৪০ টাকা জব্দ করা হয়।  গ্রেফতারকৃতরা হলো: মোসাঃ খালেদা বেগম (২৫), সে চন্দ্রিমা থানার রেলওয়ে কলোনীর খাইরুল ইসলামের মেয়ে, মোছাঃ নাছরিন খাতুন (২৬) সে একই এলাকার আজাহার আলীর মেয়ে ও মোঃ শুভ ওরফে সিজান (২০), সে নগরীর শাহমখদুম থানার ফুদকিপাড়া গ্রামের মোঃ সাইরুল ইসলামের ছেলে। রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।  তিনি জানান, শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর চন্দ্রিমা থানাধীন রেলওয়ে কলোনী এলাকায় অভিযান চালিয়ে ১৯ পুরিয়া হেরোইন (ওজন ৩ গ্রাম), ৭পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং নগদ ১ হাজার ৫শ ৪০ টাকা-সহ খালেদা বেগমকে গ্রেফতার করেন পুলিশ পরিদর্শক সমিত কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল। খালেদার স্বীকারোক্তি ও দেখানো মতে পাশ্ববর্তী একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৬গ্রাম হেরোইন, ১০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৫ হাজার ১শ টাকা-সহ নাছরিন খাতুনকে গ্রেফতার করা হয়।  এর আগে, এদিন দুপুর সোয়া ২টায় ডিবির আরেকটি দল শাহমখদুম থানার সিটিহাট মোড় নতুন ফুদকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ শুভকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে এসব মাদক নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে।
এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক করবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies