বগুড়া-৬ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল ১০টা ২০ মিনিটে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো: তৌফিকুর রহমান মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা মো: তৌফিকুর রহমান বলেন, তারেক রহমানের মনোনয়ন পত্র যাচাই বাছাই করে কোন ধরণের ত্রুটি পাওয়া যায়নি৷ তাই তাঁর মনোনয়ন পত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও ঘোষণা করা হয়।