1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহীতে গুলিসহ বিদেশী পিস্তল ও বিপুল পরিমান পাইপগান উদ্ধার

  • সম্পাদনার সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর তানোরে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ ১টি বিদেশী পিস্তল ও বিপুল পরিমান পাইপগান উদ্ধার করেছে র‌্যাব। রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টা হতে পোনে ২টা পর্যন্ত তানোর থানাধীন চুনিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে পিস্তল ও পাইপগান উদ্ধার করা হয়। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার তানোর থানাধীন চুনিয়াপাড়া গ্রামের জনৈক এন্তাজ আলী এর বসত বাড়ীর পশ্চিম পাশে গরু রাখার গোয়াল ঘরের পিছনে রান্না করার লাকড়ীর নিচে, একই এলাকার জনৈক আঃ সোবাহান এর বসত বাড়ীর উত্তর পাশে খড়ি রাখার ঘরের খড়ির নিচে ও জনৈক জয়নাল এর বসত বাড়ীর উত্তর পাশে খড়ি রাখার ঘরের খড়ির নিচে চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি কাঠের হাতল যুক্ত বিদেশী পিস্তল যার গায়ে ইংরেজিতে MADE IN USA 7.0-5 MM লেখা, ২টি সিলভার রংয়ের খালি ম্যাগাজিন, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ১২টি শর্টগানের গুলি, ৪টি পাইপগান ও ৬টি চিকন পাইপসহ অস্ত্রের খুচরা যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
অস্ত্র ও গুলিসহ অন্যান্য মালামাল জিডিমূলে রাজশাহী জেলার তানোর থানা এলাকায় হস্থান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies