1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩৮ লাখ টাকার ইয়াবাসহ চোরাচালানী মালামাল জব্দ

  • সম্পাদনার সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৩ বার প্রদশিত হয়েছে

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পরিকল্পিত ও ধারাবাহিক চোরাচালানবিরোধী অভিযানে গত ৭২ ঘণ্টায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি। বিজিবি সূত্র জানায়, বিশেষ অভিযানে ইয়াবা, মদ, গাঁজা, গবাদিপশু, জিরা, কম্বল, পেঁয়াজ, প্যান্ট পিস, সোলার প্যানেল, বাইসাইকেল, মোবাইল ফোন, কসমেটিকসসহ বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ৩১ হাজার টাকা। এ বিষয়ে ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি সাংবাদিকদের বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের সুস্পষ্ট নির্দেশনার আলোকে সীমান্ত এলাকায় জালনোটসহ সকল প্রকার মাদক ও চোরাচালান দমনে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।” তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies