1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

নওগাঁ-৫ আসনের জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

  • সম্পাদনার সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৮ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এবং নওগাঁ জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েম।শনিবার (২৭ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ ইবনুল আবেদিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে সায়েম বলেন, ইতোমধ্যে প্রমাণ হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীরা সৎ, তারা কোন অন্যায়ের সঙ্গে জড়িত নয়। তারা কোনো জুলুম করে না, অন্যায় করে না। বাংলাদেশের মানুষ সব দলকে দেখেছে। অন্যান্য দলগুলো বাংলাদেশকে দুর্নীতি এবং জুলুম মুক্ত করতে পারেনি। জনগণ এবার মনে করছে বাংলাদেশ থেকে দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত করতে হলে জামাত ইসলামের বিকল্প নেই। কাজেই জনগণ এবার দাঁড়িপাল্লাকে বেছে নিবে। নওগাঁর জনগণ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে এই আসনে জামাত বিপুল ভোটে বিজয়ী হবে। এ সময় জেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, নওগাঁ পৌরসভা জামাতের সেক্রেটারি আনোয়ার আলম, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজার রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies