1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

সুদান নিহত শহীদ সেনা সদস্য সবুজ মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • সম্পাদনার সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার প্রদশিত হয়েছে

নুরুল ইসলাম পলাশবাড়ী গাইবান্ধা : পলাশবাড়ীতে সুদানে নিহত শান্তিরক্ষী সেনা সদস্য সবুজ মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সুদানে নিহত শান্তিরক্ষী সেনা সদস্য সবুজ মিয়ার মরদেহ ২১ ডিসেম্বর রোববার দুপুরে সেনাবাহিনীর বহনকারী হেলিকপ্টারে সবুজ মিয়ার মরদেহ গাইবান্ধার তুলসীঘাট হেলিপ্যাডে আনা হয়।পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ছোট ভগবানপুর পূর্বপাড়া গ্রামে নিজ বাসভবনে নিয়ে আসা হয়।শহীদ সবুজ মিয়ার মরদেহ নিয়ে আসার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ সবুজ মিয়ার মরদেহ এক নজর দেখতে ভীড় জমান।এসময় তার মা,স্ত্রীসহ আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ সবুজ মিয়ার মরদেহ বাড়িতে পৌঁছালে আহাজারিতে ভেঙে পড়েন। এবং বিকেল ৩টা ৫০ মিনিটে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা সম্পন্ন করা হয়।পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানা যায়,নিহত সবুজ মিয়া,পরিবারের মুখে হাসি ফোটাতে ২০১০ সালের দিকে বাংলাদেশ সেনাবাহিনীতে লন্ড্রি কর্মচারী হিসেবে যোগ দেন।সেই সুবাদে ২৯অক্টোবর ছুটিতে বাড়ি এসে ৩ নভেম্বর পুনরায় কর্মস্থলে যোগদেন এবং গত ৭ নভেম্বর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে চলে যান।সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের বর্বরোচিত ড্রোন হামলায় দায়িত্ব পালনকালে ১৩ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর আনুমানিক ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে সবুজ মিয়া নিহত হন। নিহত সবুজ মিয়া(২৮),পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ছোট ভগবানপুর পূর্বপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমান ও ছকিনা বেগমের ছেলে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies