1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৪ দিন ব্যাপি আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

  • সম্পাদনার সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২২ বার প্রদশিত হয়েছে

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের উদ্যোগে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।রোববার (২১ ডিসেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে কলেজের অধ্যক্ষ (এস) এএফডব্লিউসি, পিএসসি, বিএন ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। কলেজের অধ্যক্ষ ক্যাডেটদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং অংশগ্রহণকারী সকল ক্যাডেটকে উৎসাহ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. মো: সাইফুল আলম, এ্যাডজুটেন্ট মেজর মাহাজেবিন খান, মেডিক্যাল অফিসার মেজর নাজমিন আক্তার মৌ। ৪ দিনব্যাপী এই প্রতিযোগিতায় কলেজের চারটি হাউসের ক্যাডেটরা মোট ২৫টি ইভেন্টে অংশগ্রহণ করছে। এছাড়াও কর্মকর্তা, অনুষদ সদস্য, কর্মচারী ও তাদের পরিবারবর্গের জন্য বিভিন্ন ক্রীড়া ইভেন্টের আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে ক্যাডেটদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতার মানসিকতা আরও দৃঢ় হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। আগামী ২৪ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া, বগুড়া সেনানিবাস, বগুড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies