1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

রাণীনগরে মসজিদের সামনে থেকে দুইটি মোটরসাইকেল চুরি

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৮ বার প্রদশিত হয়েছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে একটি মসজিদের সামনে থেকে দুইটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার আবাদপুকুর বাজার মসজিদের সামনে থেকে মোটরসাইকেল দু’টি চুরির ঘটনাটি ঘটে। এই চুরির ঘটনার পর থেকে ওই এলাকায় জনমনে চুরি আতঙ্ক বিরাজ করছে। উপজেলার কালীগ্রাম মুন্সিপুর গ্রামের নাছির উদ্দীন খলিফা ওরফে ভোলার একটি ডিসকভার ১১০সিসি মোটরসাইকেল ও কালীগ্রাম মরুপাড়া তালপুকুর গ্রামের বাচ্চু সোনার নামে একজনের একটি পালসার ১৫০সিসি মোটরসাইকেল চুরি হয়েছে। ডিসকভার মোটরসাইকেলের মালিক নাছির উদ্দীন খলিফা ওরফে ভোলা জানান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে এশার নামাজ পরার জন্য রাত সাড়ে ৭টার আগে মোটরসাইকেল নিয়ে আবাদপুকুর বাজার মসজিদে যাই। সেখানে মসজিদের সামনে মোটরসাইকেলটি রেখে নামাজের জন্য মসজিদের ভেতরে প্রবেশ করি। নামাজ শেষে বের হয়ে দেখি আমার লাইসেন্স করা ১১০সিসি ডিসকভার মোটরসাইকেলটি চোরেরা চুরি করে নিয়ে গেছে। এছাড়া মসজিদের সামনে থেকে একই সময় বাচ্চু নামে একজনের আরেকটি পালসার ১৫০সিসি মোটরসাইকেল চুরি গেছে। এই চুরির ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।
রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ বলেন, চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies