1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪ বার প্রদশিত হয়েছে

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। সারাদেশের ন্যায় কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সুর্যোদয়ের প্রাক্কালে ৩১বার তোপধব্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা প্রশাসনের আয়োজনে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, কুড়িগ্রাম প্রেসক্লাব, জেলা বিএনপি, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অন্যান্য রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। পরে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন শেষে শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বরে, সরকারি ও বেসরকারি ভবনসমূহে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া দিনব্যাপী বিজয়মেলা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য, জাতির জন্য শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। অপরদিকে হাসপাতাল, জেলখানা, এতিমখানা, বৃদ্ধাশ্রম ও শিশু পরিবারসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়াও জেলা বিএনপির পৃথক বিজয় র‌্যালি সকালের দিকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে যুবদল-ছাত্রদলও র‌্যালি বের করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies