1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বগুড়ায় বিজয় দিবসে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার প্রদশিত হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে বগুড়া আইন কলেজ মাঠে বগুড়া শহর জামায়াত আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর শাখার আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। শহর সহ সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট আল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারী রফিকুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি আজগর আলী, মাওলানা আব্দুল হামিদ বেগ, মোহাম্মদ আব্দুস সালাম তুহিন, মাওলানা হেদাইতুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন, শ্রমিক নেতা আনোয়ারুল ইসলাম, এনামুল হক রানা প্রমুখ। প্রধান অতিথি বলেন, মহান মুুক্তিযুদ্ধে আমাদের বিজয় ছিল জাতির ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল। যার ফলে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে জাতি মুক্ত হয়েছিল। পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক হীন স্বার্থে জাতিকে বিভক্তির মাধ্যমে তাদের ক্ষমতার মসনদ দীর্ঘায়িত করেছিল। কিন্তু চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে তারা শুধু ক্ষমতা নয়, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা কোন বিভক্তি নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চাই। সকলের নাগরিক অধিকার নিশ্চিত করতে চাই। ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সাম্যের মানবিক বাংলাদেশ আমাদের শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বাস্তবায়নে জামায়াত প্রচেষ্টা চালিয়ে যাবে। ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies