1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে তারেক রহমান: কাল চার জেলায় ৬ জনসভা আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড গাবতলীতে বিএনপিনেতা কাসেম ও খাইরুলের কবর জিয়ারত করলেন সাবেক এমপি লালু জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে-বগুড়ায় জামায়াত আমীর বগুড়ায় কোকোর মৃত্যু বাীর্ষকীতে পরিবারের দোয়া মাহফিল বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে উপদেষ্টা আদিলুর রহমান খানের শ্রদ্ধা বগুড়া পৌর এলাকায় তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ বাগবাড়ীতে কোকো’র ১১তম মৃত্যুবার্ষিকী’তে কোরআন খতম ও দোয়া মাহফিল

দেশের সকল সেক্টরের খেলাধুলোকে এগিয়ে নিতে কাজ করেছিলেন মরহুম আরাফাত রহমান কোকো-ভিপি সাইফুল

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৫ বার প্রদশিত হয়েছে

বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, বাংলাদেশে সকল সেক্টরের খেলাধুলোকে এগিয়ে নিতে কাজ করেছেন বিশিষ্ট ক্রিড়াবিদ ও সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো। ক্রিকেটকে এগিয়ে নিতে বগুড়ায় আন্তর্জাতিক মানে স্টেডিয়াম নির্মাণ করেছেন। উত্তরবঙ্গের সব জেলার মানুষ শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দেখেছেন। বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেলে আবারও বগুড়ায় আন্তর্জাতিক খেলা শুরু হবে। মহান বিজয় দিবসে স্বাধীনতার ঘোষক বগুড়ার কৃতি সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রেকর্ড সংখ্যক ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। তারেক রহমান নির্বাচিত হলে উন্নয়ন বঞ্চিত বগুড়ার সকল কাজ শুরু হবে। সদরের মানুষের দায়িত্ব তারেক রহমানকে নির্বাচিত করে দেশের প্রধানমন্ত্রী করতে হবে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকালে বগুড়া পৌরসভার ১৪নং ওয়ার্ডের ছিলিমপুর পশ্চিমপাড়া যুব সমাজের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ক্রীড়া প্রতিযোগীতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম আরিফ। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পিন্টু, শহর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মাহবুব হাসান লেমন, সাবেক সাংগঠনিক সম্পাতক জহুরুল ইসলাম পলাশ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোয়েব ইসলাম অভি, আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফিন খালিদ, আনোয়ার হোসেন আপেল, ইকরামুল কবির রকি, আব্দুস সালাম মন্ডল, মিজানুর রহমান বাবু, সুজন সরকার, আরিফুল রহমান নাঈম হোসেন, শাজাহান আলী, হায়দার আলী, আশরাফুজ্জামান, সেতু আহমেদ, নাঈম হোসেন, সোহেল উদ্দিন,রাজ্জাক, ঠান্ডু, রেজ্জাক,বাছেদ, আশিক, আল নোমান। ক্রীড়া প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টের খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies