1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে তারেক রহমান: কাল চার জেলায় ৬ জনসভা আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড গাবতলীতে বিএনপিনেতা কাসেম ও খাইরুলের কবর জিয়ারত করলেন সাবেক এমপি লালু জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে-বগুড়ায় জামায়াত আমীর বগুড়ায় কোকোর মৃত্যু বাীর্ষকীতে পরিবারের দোয়া মাহফিল বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে উপদেষ্টা আদিলুর রহমান খানের শ্রদ্ধা বগুড়া পৌর এলাকায় তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ বাগবাড়ীতে কোকো’র ১১তম মৃত্যুবার্ষিকী’তে কোরআন খতম ও দোয়া মাহফিল

আসন্ন নির্বাচনের সাথে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা-সম্ভাবনা জড়িত-তারেক রহমান

  • সম্পাদনার সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২১ বার প্রদশিত হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান চেয়ারম্যান বলেছেন, ‘আসন্ন নির্বাচন কেবল অভিজ্ঞতা অর্জনের নির্বাচন নয়। আসন্ন নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে জটিল ও গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনের সাথে জড়িত আছে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা ও সম্ভাবনা। সর্বোপরি এবারের নির্বাচনের সাথে জড়িত আছে—দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সুসংগঠিত রাখার প্রশ্ন।’ বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান চেয়ারম্যান বলেছেন, ‘আসন্ন নির্বাচন কেবল অভিজ্ঞতা অর্জনের নির্বাচন নয়। আসন্ন নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে জটিল ও গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনের সাথে জড়িত আছে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা ও সম্ভাবনা। সর্বোপরি এবারের নির্বাচনের সাথে জড়িত আছে—দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সুসংগঠিত রাখার প্রশ্ন।’ তারেক রহমান আরো বলেন, ‘নানা অজুহাতে বাংলাদেশবিরোধী একটি চক্র নির্বাচনের পথে বাধা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে, এখনো চলছে। সব রকম বাধা উপেক্ষা করে দেড় দশকের বেশি সময় পর নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। কিন্তু ষড়যন্ত্র এখনো থেমে নেই। সবাইকে সতর্ক থাকতে হবে। গণতান্ত্রিক পক্ষের সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার ঘটনাটি সেই ষড়যন্ত্রের অংশ।’ ওসমান হাদিকে হত্যা চেষ্টার পেছনে কয়েকটি প্রশ্ন তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করা গেলে কারা খুশি হবে? নির্বাচন ছাড়াই অন্তর্বর্তী সরকারকে বহাল রাখা গেলে কারা বেশি লাভবান হবে? জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কাদের লাভ? এসব প্রশ্নের উত্তরে হাদির ঘাতকেরা লুকিয়ে আছে। স্বাধীনতাকামী গণতান্ত্রিক জনগণের শত্রুরা ঘাপটি মেরে রয়েছে এসব প্রশ্নের উত্তরের মধ্যে। যারা স্বাধীনতাকামী জনগণকে ভয় দেখাতে চায় তারা ব্যর্থ হবে। ভয়ের কোনো কারণ নেই। মানুষের জয়-পরাজয়, জীবন-মৃত্যু সব আল্লাহর হাতে নির্ধারিত।’ ‘প্রতিটি আন্দোলনে প্রমাণ হয়েছে জনগণ ঐক্যবদ্ধ থাকলে বিজয় কেউ আটকে রাখতে পারে না। আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই—নির্ধারিত সময়ে নির্বাচন হবে,’ বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের অর্ধেকের বেশি নারী, চার কোটির বেশি তরুণ, কোটি কোটি কৃষক, কর্মক্ষম জনসংখ্যাকে কাজে লাগিয়ে দেশের বিজয়কে সুসংগঠিত করাই তার দলের লক্ষ্য। তারেক রহমান বলেন, ‘নিজেদের দলীয় স্বার্থে পতিত ও পলাতক একটি চক্র স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি ঘটিয়েছিল। তারা দলীয় ইতিহাসের পরিণতি করেছিল। এই অপচেষ্টার কারণে পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা করছে।’ তিনি আরো বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার জন্য আগে যেমন দেশী-বিদেশী অপশক্তি সক্রিয় ছিল, এখনো আছে। সময়ের সাথে সাথে ষড়যন্ত্রকারীদের রূপ, রং, চেহারা হয়তো পাল্টেছে, কিন্তু চরিত্র একদম পাল্টায়নি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies