1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

গণতন্ত্র প্রতিষ্ঠায় যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে : তারেক রহমান

  • সম্পাদনার সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ বার প্রদশিত হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। দেশের কল্যাণে আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। ষড়যন্ত্র থামাতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, আর সে জন্য যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে।’শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরো বলেন, ‘গণতন্ত্র ছাড়া জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। নির্বাচনই হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান মাধ্যম। তাই নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ থাকতে হবে।’তিনি বলেন, ‘দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে পৌঁছাতে হবে।’ ‘আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমরা যে পরিকল্পনা করেছি তা জনগণের কাছে নিয়ে যেতে হবে, জনগণকে বুঝাতে হবে। আমাদের পরিকল্পনা জনগণ বুঝতে পারলে অবশ্যই সাফল্য আসবে,’ বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এ কর্মসূচির শেষ দিনে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies