1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

আলু চাষে ব্যস্ত পাঁচবিবির কৃষকরা

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৮ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ  জয়পুরহাট জেলা দেশের আলু উৎপাদনের দ্বিতীয় সর্বচ্চো জেলা হিসাবে পরিচিত। সীমান্তবর্তী এ জেলার পাঁচবিবি উপজেলাও আলু উৎপাদনে এগিয়ে। গত বছর এ উপজেলায় প্রায় সাড়ে ৮ হাজার হেক্টর জমিতে আলুর চাষাবাদ হয়। শুরুতে আলু দাম কাঙ্খিত থাকায় কৃষকরা ছিলো অনেকটা ফুরফুরে মেজাজে। তবে কিছু দিনের মধ্যেই আলুর দামে দরপতন হলে কৃষকের মাথায় হাত পড়ে। এতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আলু চাষীরা। গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে চলতি মৌসুমে আমন ধান কাটা-মাড়াই শেষ করেই আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আলু চাষের জন্য জমি উপযোগী করতে শ্রমিকের সঙ্গে কৃষান-কৃষাণী সহ পরিবারের ছোট বড় সবাই কোমড় বেঁধে কাজ করছেন মাঠে । কৃষকদের অভিযোগ আলু চাষে বীজ, সার ও কীটনাশকের কিছুটা দাম বেশি। আবার পর্যাপ্ত সার পাচ্ছে না।  উপজেলার অংড় প্রামের আলু চাষী আমিনুল ইসলাম গত বছর ৮ একর জমিতে আলু চাষাবাদ করেছিলেন। কিন্তুু মৌসুম শেষে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি জানান, গত বছরের ক্ষতি পূরুণে এবার নিজের এবং অন্যের জমি লিজ নিয়ে এক দাগে ৬০’বিঘা জমিতে আলু চাষ করছেন। এরইমধ্যে আলু রোপণ প্রায় শেষের দিকে। ৬’ হাজার টাকা প্রতি বিঘা জমিতে আলু রোপণ খরচ হচ্ছে বলেও তিনি জানান। ১৫-২০ জন শ্রমিক একসাথে জোট বেঁধে আলু রোপণের কাজ করছে। কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী ডায়মন্ড, কার্ডিনাল, গ্রানুলা, সানসাইন, ভ্যালেনসিয়া, বারি আলু ৮৬, মিউজিকা, আটলান্টিক, লাল -সাদা পাকড়ী জাতের আলু রাপণ করছেন। উপজেলার ধরঞ্জী গ্রামের আলু চাষী আজিজুল ইসলাম বলেন, এবছর ৭’বিঘা জমিতে বিভিন্ন জাতের আলু লাগিয়েছি। প্রতিবিঘা আলু রোপণের ক্ষেত্রে জমি চাষ সার, কীটনাশক, বীজ ও শ্রমিক খরচ সব মিলিয়ে প্রায় ৩০-৩৫ হাজার টাকা খরচ হয়েছে। দাম ভাল থাকলে লাভবান হওয়া যাবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন জানান, চলতি মৌসুমে এ উপজেলায় আলু রোপনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ৮১০০ হেক্টর জমিতে। উপজেলার চাষীরা তাদের জমিতে ডায়মন্ড, কার্ডিনাল, গ্রানুলা, এস্টারিক্স, সানসাইন, ভ্যালেনসিয়া, এ্যালুইট, কুইন এ্যানি, বারি আলু-৮৬, মিউজিকা, কারেজ, ফ্রেশ, আটলান্টিক, সূর্যমুখী, লাল পাকড়ী, সাদা পাকড়ী ও শীল বিলাতী ইত্যাদি জাতের আলু রোপণ করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies