1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

বগুড়ায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৯ বার প্রদশিত হয়েছে

বগুড়ায় আদালত চত্বর থেকে গ্রেফতারকৃত এক আসামির নাটকীয়ভাবে পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে সুযোগ বুঝে পালিয়ে যায় শাহিন ওরফে মিরপুর (১৯) নামের ওই আসামি। পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর রাতে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির জিডি নং–১৭৬–এর ভিত্তিতে চকসূত্রাপুর এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালিত হচ্ছিল। ওই সময় রাত ৮টা ৪০ মিনিটের দিকে স্থানীয় জনতা খবর দেয় থানা রোডের আকবরিয়া হোটেলের সামনে এক ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পালিয়ে যাওয়া শাহিন ওরফে মিরপুর (১৯) বগুড়া সদর উপজেলার সাবগ্রাম চাঁনপাড়া এলাকার নুর আলমের ছেলে।পরদিন বৃহস্পতিবার দুপুরে পুলিশের স্কর্টের মাধ্যমে তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালত চত্বরে হাজতখানা সংলগ্ন স্থানে তাকে দাঁড় করিয়ে রাখা হলে অসচেতনতার সুযোগে হঠাৎ দৌড়ে পালিয়ে যায় সে। প্রত্যক্ষদর্শীরা জানান, দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা প্রথমে বিষয়টি টেরই পাননি। আসামিকে চোখের আড়াল পাওয়ার পরই শুরু হয় হুলস্থুল পরিস্থিতি। এ বিষয়ে আদালতপূর্ব দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর শহীদুল ইসলাম বলেন, “আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। তাকে গ্রেফতারে ইতোমধ্যে একাধিক টিম মাঠে কাজ করছে। খুব দ্রুতই তাকে আবারো আটক করা হবে।”এ ঘটনায় আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও পুলিশের গাফিলতি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। শহরজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies