1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রুয়েটে চাকুরি ক্ষেত্রে এআইয়ের সম্ভাবনা শীর্ষক সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) রুয়েটের শহীদ মিনার প্রাঙ্গনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এ জব ফেয়ার উদ্বোধন করেন। বিডিসেট ও রুয়েটের যৌথ আয়োজনে এআই-পাওয়ার্ড ইমপ্লয়মেন্ট অপারচুনিটিজ-ক্যারিয়ার এক্সপো ২০২৫ শীর্ষক মেলায় দেশের স্বনামধন্য ১৮টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো রাজশাহীতে অবস্থিত বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে তাদের সিভি গ্রহণ করে। আইসিটি ডিভিশন ও বাংলাদেশ হাইটেক পার্ক এই আয়োজনে সহযোগিতা করেছে। এ মেলা দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে এক লাখ শিক্ষিত ও দক্ষ তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
রুয়েটের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সিভি নিয়ে মেলায় অংশ নেয়। মেলায় সিভি গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয়ে নানা প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে সিভি লেখা, প্রতিষ্ঠানের ধরন ও চাহিদা বুঝে সিভি তৈরি করা। এদিকে মেলার পাশাপাশি চেঞ্জিং জব অপারচুনিটিজ ইন দ্যা এজ অফ এআই অ্যান্ড রোবোটিক্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। রুয়েটের অডিটোরিয়ামে এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বিভিন্ন উদ্যোগগুলো তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান। অনুষ্ঠানে বিডিসেট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ জিয়াউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies