1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহীতে তিন ছিনতাইকারী গ্রেফতার; চাকু মোবাইল মোটরসাইকেল জব্দ

  • সম্পাদনার সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৬ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার সকালে রাজপাড়া থানার আলীগঞ্জ লিচুবাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: মোঃ আকাশ হোসেন ওরফে আক্কা (৩০), বিপ্লব ওরফে রবাট বিপ্লব (২৮), ও মো. শাকিল শেখ (৩০), তারা সবাই রাজপাড়া থানার বাসিন্দা।
বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম। তিনি জানান, চন্দ্রিমা থানায় দায়ের করা একটি ছিনতাই মামলার আকাশ ও বিপ্লবকে রাজপাড়া থানার আলীগঞ্জ লিচুবাগান এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাকিলকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকরা মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের স্মার্ট কার্ড, চারটি এটিএম কার্ড, মানিব্যাগ, একটি বার্মিজ চাকু এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তিনি আরও জানান, গত ২৯ নভেম্বর ভোরে শিরোইল বাসস্ট্যান্ড থেকে অটোরিকশাযোগে ছোটবনগ্রাম পশ্চিমপাড়া যাওয়ার পথে এক মোটরসাইকেল আরোহীকে ছিনতাইকারীরা মোবাইল, টাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতার তিনজনই ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং মামলার বাদী জব্দকৃত মালামাল শনাক্ত করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতি ও মাদক-সহ একাধিক মামলা রয়েছে। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies