1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

অর্থনৈতিক অগ্রযাত্রা সুসংহত করতে ভ্যাট ব্যবস্থার গুরুত্ব অপরিসীম : প্রধান উপদেষ্টা

  • সম্পাদনার সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার প্রদশিত হয়েছে

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের অভ্যন্তরীণ রাজস্ব আহরণের অন্যতম উৎস হলো ভ্যাট। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা সুসংহত ও টেকসই করতে স্বচ্ছ, কার্যকর ও জবাবদিহিমূলক ভ্যাট ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। আজ বুধবার দেয়া এক বাণীতে ব্যবসায়ী, ভোক্তা, সর্বস্তরের রাজস্বকর্মী এবং ভ্যাট আদায়ের সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ১০ ডিসেম্বর ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫’ উদযাপন করা হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। জুলাই আন্দোলনের মূল অনুপ্রেরণা ছিল রাষ্ট্র পরিচালনায় জনগণের মর্যাদা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা। ভ্যাট দিবস উপলক্ষে সেই মূল্যবোধকে আরো সুস্পষ্ট করে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার একটি সুবিন্যস্ত, ন্যায়ভিত্তিক এবং জনগণের আস্থায় সমৃদ্ধ রাষ্ট্রীয় আর্থিক কাঠামো গড়ে তুলতে অঙ্গীকারাবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে একটি প্রযুক্তিনির্ভর, হয়রানিমুক্ত ভ্যাট ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা এমন একটি ভবিষ্যৎ গড়তে চাই, যেখানে অর্থনৈতিক লেনদেন হবে স্বচ্ছ, ব্যবসায়িক পরিবেশ হবে ব্যবসাবান্ধব এবং রাষ্ট্রীয় সেবা হবে মানসম্মত ও সর্বজনীন।’ প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি আশা করি, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এমন একটি স্বচ্ছ ও সহজবোধ্য রাজস্ব ব্যবস্থা গড়ে উঠবে, যেন জনগণ দৃশ্যমানভাবে বিশ্বাস করতে পারে যে তাদের পরিশ্রমের অর্থ প্রকৃত অর্থেই কল্যাণ ও উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হচ্ছে। জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যবহৃত হবে- এই মৌলিক দৃষ্টান্ত প্রতিষ্ঠা করতেই আমাদের এ সম্মিলিত প্রয়াস।’ জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে তিনি একটি ন্যায়ভিত্তিক রাজস্ব ব্যবস্থা গঠনের জাতীয় প্রয়াসে সবাইকে সক্রিয়ভাবে অংশ নিতে উদাত্ত আহ্বান জানান। প্রধান উপদেষ্টা ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫’ সুন্দর ও সার্থক হোক এই কামনা করেন। সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies