1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে তারেক রহমান: কাল চার জেলায় ৬ জনসভা আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড গাবতলীতে বিএনপিনেতা কাসেম ও খাইরুলের কবর জিয়ারত করলেন সাবেক এমপি লালু জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে-বগুড়ায় জামায়াত আমীর বগুড়ায় কোকোর মৃত্যু বাীর্ষকীতে পরিবারের দোয়া মাহফিল বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে উপদেষ্টা আদিলুর রহমান খানের শ্রদ্ধা বগুড়া পৌর এলাকায় তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ বাগবাড়ীতে কোকো’র ১১তম মৃত্যুবার্ষিকী’তে কোরআন খতম ও দোয়া মাহফিল

দেশকে বাচাঁনোর জন্য ধানের শীষকে জিতাতে হবে : তারেক রহমান

  • সম্পাদনার সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৭ বার প্রদশিত হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে বাচাঁনোর জন্য ধানের শীষকে জিতাতে হবে; এর কোনো বিকল্প নেই।তিনি বলেন, মানুষের বেঁচে থাকার অধিকার জন্মগত। মানুষকে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার করে দিতে হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে সারাদেশের নারী সমাজকে সাবলম্বী করে তুলতে চাই। এর মাধ্যমে অর্থনৈতিক শক্তিশালী ভীত তৈরি করতে চাই।আজ বুধবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান। মতবিনিময় সভায় অংশ নেন যুবদল ও কৃষকদলের নেতাকর্মীরা। সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সঞ্চালনায় ছিলেন দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। তারেক রহমান বলেন, বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের সময়ে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল আর কারো জীবনে মানবাধিকার লঙ্ঘন হোক; আমরা চাই না, আমি চাই না। শিক্ষা ব্যবস্থা এমন ভাবে গড়ে তুলতে চাই, যাতে ইংরেজির সাথে তৃতীয় কোনো ভাষাতেও শিক্ষার্থীরা দক্ষ হয়ে ওঠে- এমন মন্তব্য করে তিনি বলেন, আমরা কোনো মেগা প্রজেক্টে যাবো না, এতে দুর্নীতি হয়। আমরা টাকা খরচ করব শিক্ষার পেছনে, জনবল তৈরির পেছনে। ধীরে ধীরে কৃষি রফতানিতে গুরুত্ব দিতে পারব। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে, যার ৮০-৮৫ শতাংশ হবে নারী। জনসংখ্যা নিয়ন্ত্রণের কাজ শুরু করতে পারলে ১০ বছর পর সুফল পাবো আমরা। শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া- এই তিন মন্ত্রণালয় সারাবছর একসাথে কাজ করবে। ধীরে ধীরে কৃষি রফতানিতে গুরুত্ব দিতে পারব- এমন পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, দমবন্ধ করা শহরে খেলার মাঠ নেই, আমরা খেলার মাঠ তৈরি করে দেবো। কোনো রাজনৈতিক দল পরিকল্পনা দেয়নি আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, এটা একমাত্র বিএনপি দিয়েছে। আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই- এমন প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies