1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে তারেক রহমান: কাল চার জেলায় ৬ জনসভা আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড গাবতলীতে বিএনপিনেতা কাসেম ও খাইরুলের কবর জিয়ারত করলেন সাবেক এমপি লালু জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে-বগুড়ায় জামায়াত আমীর বগুড়ায় কোকোর মৃত্যু বাীর্ষকীতে পরিবারের দোয়া মাহফিল বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে উপদেষ্টা আদিলুর রহমান খানের শ্রদ্ধা বগুড়া পৌর এলাকায় তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ বাগবাড়ীতে কোকো’র ১১তম মৃত্যুবার্ষিকী’তে কোরআন খতম ও দোয়া মাহফিল

উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ

  • সম্পাদনার সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৮ বার প্রদশিত হয়েছে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগপত্র জমা দিয়েছেন। বুধবার সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানিয়েছে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে বলেন, দুই উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাদের পদত্যাগের বিষয়টি নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।এর আগে বিকালে এক সংবাদ সম্মেলনে সজীব ভূইয়া মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন। সেখানে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। এই দুই উপদেষ্টা ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে যোগ দিয়েছিলেন। ছাত্রপ্রতিনিধি হিসেবে সরকারে থাকা অভ্যুত্থানের আরেক পরিচিত মুখ নাহিদ ইসলাম এর আগে উপদেষ্টার পদ ছাড়েন। তার নেতৃত্বে গঠিত হয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies