1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

মহাদেবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী শুদ্ধতা ’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দিবসটি পালন উপলক্ষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ ও মহাদেবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: খুরশিদুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, থানার অফিসার ইনচার্জ মো: শহীদুল ইসলাম প্রমুখ। এর আগে উপজেলা প্রশাসনের সামনের সড়কে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies