1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বর্ণাঢ্য আয়োজনে পাবনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৬ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনার আয়োজনে মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয় সড়কে অনুষ্ঠিত হয় মানববন্ধন। মানববন্ধন শেষে পুলিশ লাইনসের শহিদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপ-পরিচালক শহীদুল আলম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক শাহেদ মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মনোয়ার উল আজীজ, সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমানসহ অনেকে। সভায় বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা হলো দুর্নীতি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতা চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies