1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহীতে অটো-রিকশা ও মোটরবাইক দুর্ঘটনা বৃদ্ধি: সচেতনতার ঘাটতি দায়ী

  • সম্পাদনার সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৮ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীর বিভিন্ন সড়কে ঝুঁকিপূর্ণ যান চলাচলের কারণে দুর্ঘটনার হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে অটো রিকশা ও মোটরবাইক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, অনেক অটো রিকশা চালক আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই রাস্তায় নামছেন। হঠাৎ ব্রেক, উল্টো দিক দিয়ে গাড়ি চালানো, বেপরোয়া ওভারটেকিংসহ ঝুঁকিপূর্ণ আচরণের কারণে যাত্রী ও পথচারীরা বিপদের মুখে পড়ছেন। একই সঙ্গে উঠতি বয়সী বাইকাররা হেলমেট ছাড়াই স্টান্ট, মোবাইল ব্যবহার ও লেন পরিবর্তনের মাধ্যমে ট্রাফিক আইন অমান্য করছেন। পুলিশ ও ট্রাফিক বিভাগ নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও সচেতনতার ঘাটতি পরিস্থিতি জটিল করছে। অনেক চালকের বৈধ লাইসেন্স বা যান ফিটনেস নেই, তারপরও তারা নির্বিঘ্নে চলাচল করছেন। পরিবহন বিশেষজ্ঞরা বলেন, অটো-রিকশা চালকদের জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ, বাইকারদের কঠোর নজরদারি, হেলমেট ব্যবহার নিশ্চিতকরণ ও গতি নিয়ন্ত্রণ জরুরি। অভিভাবকদেরও সন্তানদের অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মোটরবাইক চালাতে বাধা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু ও সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, দুর্ঘটনা এড়াতে মাসব্যপি সচেতনতা ক্যাম্পেইন চালানো হচ্ছে। হেলমেট পরিধান, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব নিয়ে পথচারী ও চালকদের সচেতন করা হচ্ছে। তবে অটো-রিকশা ও মোটরবাইক দুর্ঘটনার হার এখনও কমছে না, যা মূলত অসাবধানতার কারণে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies