1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে তারেক রহমান: কাল চার জেলায় ৬ জনসভা আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড গাবতলীতে বিএনপিনেতা কাসেম ও খাইরুলের কবর জিয়ারত করলেন সাবেক এমপি লালু জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে-বগুড়ায় জামায়াত আমীর বগুড়ায় কোকোর মৃত্যু বাীর্ষকীতে পরিবারের দোয়া মাহফিল বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে উপদেষ্টা আদিলুর রহমান খানের শ্রদ্ধা বগুড়া পৌর এলাকায় তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ বাগবাড়ীতে কোকো’র ১১তম মৃত্যুবার্ষিকী’তে কোরআন খতম ও দোয়া মাহফিল

বগুড়ায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি

  • সম্পাদনার সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৫ বার প্রদশিত হয়েছে

বগুড়া সদর উপজেলায় মাদক কারবারের সময় আটক এক কারবারি পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের রহমাননগর জিলাদারপাড়ায় এ ঘটনাটি ঘটে। আহত পুলিশ কর্মকর্তার নাম বাবর আলী। তিনি শহরের বনানী পুলিশ ফাঁড়িতে সহকারী শহর উপপরিদর্শক (এটিএসআই) পদে কর্মরত আছেন। বাবর আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফরহাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এটিএসআই বাবর আলী একজন কনস্টেবল সঙ্গে নিয়ে রহমাননগর জিলাদারপাড়ায় যান। এ সময় ট্যাপেন্টাডল বিক্রির সময় রিয়াদ নামের এক মাদক কারবারিকে আটক করেন তাঁরা। কিছু সময় পর তিনি বাবর আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ফরহাদ হোসেন বলেন, আহত বাবর আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালিয়ে যাওয়া রিয়াদকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies