1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

যেকোনো মুহূর্তে দেশে ফিরতে পারেন তারেক রহমান : আমীর খসরু

  • সম্পাদনার সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৭ বার প্রদশিত হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি প্রায় সম্পন্ন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার রাজধানীর বনানীর হোটেল সারিনায় এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।আমীর খসরু বলেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্ব দেবেন। তারেক রহমান দেশে ফিরবেন না- এটি সঠিক নয় মন্তব্য করে আমীর খসরু বলেন, যারা না আসার গুঞ্জন ছড়ায়, তারা ছড়াবেই। ডা. জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না, এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি জানান, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে তার বিদেশ যাত্রা। চিকিৎসকদের সিদ্ধান্তই এখানে চুড়ান্ত। খুব শিগগিরই জোটের প্রার্থী চুড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies