1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

প্রিপেইড মিটারের ভৌতিক বিল যানজট নিরসন ও চিকিৎসাসেবা উন্নয়ন-সহ রাজশাহীতে ৩৮ দফা দাবিতে মানববন্ধন

  • সম্পাদনার সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে বিদ্যুতের প্রিপেইড মিটারের অস্বাভাবিক বিল বাতিল, শহরের বিভিন্ন পয়েন্টে যানজট নিরসন, কোচিং বাণিজ্য বন্ধসহ ৩৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সাহেব বাজার জিরোপয়েন্টে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শান্তিপ্রিয় রাজশাহীর মানুষের ওপর নেমে এসেছে দুর্নীতি ও অরাজকতার ভয়াবহ ছায়া। নেসকোর প্রিপেইড মিটারের গলাকাটা বিল সাধারণ গ্রাহকের জীবনকে চরম দুর্ভোগে ফেলেছে। বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতি বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। বক্তারা প্রিপেইড মিটারের ত্রুটি দ্রুত সমাধান, গ্রাহক অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা চালু, সরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য বন্ধ এবং কোচিং সেন্টারের বাণিজ্যিক কার্যক্রম হ্রাস করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফেরানোর দাবি জানান। পাশাপাশি রামেক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা উন্নয়ন ও রোগীর ভোগান্তি দূরীকরণে জরুরি পদক্ষেপের আহ্বান জানান তারা। নগরীর বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তারা বলেন, সিটি কর্পোরেশনের অনিয়ম-দুর্নীতির কারণে রাস্তা-ঘাটের বেহাল অবস্থা, অপরিকল্পিত উন্নয়ন, ফুটপাত দখল ও বেআইনি পার্কিং শহরের চলাচল কঠিন করে তুলেছে। একই সঙ্গে চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় পুলিশি টহল বৃদ্ধি ও শহরজুড়ে ডিজিটাল সিসিটিভি স্থাপনের দাবি ওঠে মানববন্ধন থেকে। বক্তারা আরও বলেন, নাগরিক স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। অন্যথায় রাজশাহীবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, এ্যাড. এনামুল হক, আহ্বায়ক, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি; মাহফুজুল হাসনাইন হিকোল, সদস্য সচিব; ড. অসীম হোসেন, উপদেষ্টা; জালাল উদ্দিন, সভাপতি, ভাসানী পরিষদ রাজশাহী; রাকিবুল ইসলাম রাকিব, প্রচার সম্পাদক; মো. শরিফুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব; মো. ফ্লয়ার, যুগ্ম আহ্বায়ক; এ্যাড. হোসেন আলী পেয়ারাস, সাধারণ সম্পাদক, নদী বাঁচাও আন্দোলন রাজশাহী; অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু, সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর; সুলতান মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; রবিউল ইসলাম, সভাপতি, সার ডিলার অ্যাসোসিয়েশন রাজশাহী; এ্যাড. তৌফিক আহসান টিটু, সভাপতি, নিসচা রাজশাহী জেলা; মো. শফিকুল আলম সমাপ্ত, আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দল রাজশাহী জেলা ও যুগ্ম আহ্বায়ক, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies