1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে তারেক রহমান: কাল চার জেলায় ৬ জনসভা আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড গাবতলীতে বিএনপিনেতা কাসেম ও খাইরুলের কবর জিয়ারত করলেন সাবেক এমপি লালু জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে-বগুড়ায় জামায়াত আমীর বগুড়ায় কোকোর মৃত্যু বাীর্ষকীতে পরিবারের দোয়া মাহফিল বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে উপদেষ্টা আদিলুর রহমান খানের শ্রদ্ধা বগুড়া পৌর এলাকায় তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ বাগবাড়ীতে কোকো’র ১১তম মৃত্যুবার্ষিকী’তে কোরআন খতম ও দোয়া মাহফিল

নন্দীগ্রামে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

  • সম্পাদনার সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ বার প্রদশিত হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বগুড়া -৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন এর তত্ত্বাবধানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর (শনিবার) বাদ যোহর নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপি’ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার এতিম বাচ্চা ও ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন নবী সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক তাহা উদ্দিন নাইন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রাব্বানী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যানদ্বয়, উপজেলা ও পৌর ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, তাঁতিদল, কৃষকদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ। দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন বাংলাদেশের সব মানুষ দলমত নির্বিশেষে এই মহান নেত্রীর জন্য দোয়া করছেন। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের এই সংকটময় মুহূর্তে তাঁর অভিভাবকত্বে আমরা সব সমস্যা উতরে যেতে পারি, সে জন্য দেশের জনগণ আল্লাহ তাআলার কাছে আকুতি করেছেন। সবার কাছে দলীয় চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, ‘আসুন আমরা সবাই মিলে পরম করুণাময়ের কাছে দোয়া করি, যিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, সেই নেত্রী যেন সুস্থ হয়ে আমাদের মাঝে দ্রুত ফিরে আসেন।’ উক্ত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নন্দীগ্রাম চালা মোকামতলা আউলিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা মো: মহসিন আলম। দোয়া শেষে উপস্থিতিদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies