1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে তারেক রহমান: কাল চার জেলায় ৬ জনসভা আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড গাবতলীতে বিএনপিনেতা কাসেম ও খাইরুলের কবর জিয়ারত করলেন সাবেক এমপি লালু জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে-বগুড়ায় জামায়াত আমীর বগুড়ায় কোকোর মৃত্যু বাীর্ষকীতে পরিবারের দোয়া মাহফিল বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে উপদেষ্টা আদিলুর রহমান খানের শ্রদ্ধা বগুড়া পৌর এলাকায় তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ বাগবাড়ীতে কোকো’র ১১তম মৃত্যুবার্ষিকী’তে কোরআন খতম ও দোয়া মাহফিল

খালেদা জিয়া সুস্থ হবেন, আশাবাদী মেডিকেল বোর্ড

  • সম্পাদনার সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ বার প্রদশিত হয়েছে

মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের গেইটের সামনে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ডা. জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী, উনার যে শারীরিক জটিলতা, এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহ’র অশেষ মেহেরবানীতে সুস্থ হবেন। আর বিদেশে যাওয়ার বিষয়ে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। মেডিকেল বোর্ড যখন যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে উনাকে সেইফলি ট্রান্সফার করা যাবে, তখন বিদেশে নিয়ে যাওয়া হবে। জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা অব্যাহত রেখেছিলাম। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ক্রটির কারণে আসতে পারেনি। অন্যদিকে মেডিকেল বোর্ড জরুরিভাবে সভা করে সিদ্ধান্ত নিয়েছিল, ওই মুহূর্তে উনার ফ্লাই করা সঠিক হবে না। সেজন্যই উনাকে বিদেশ নেয়ার কিছুটা বিলম্ব হচ্ছে। ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থা বলে দেবে, উনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies