1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহী নগরীতে র‌্যাব-সদস্যদের লাঞ্ছিত করে মাদক কারবারীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার প্রদশিত হয়েছে

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীতে র‌্যাব-৫, এর একটি দলের সদস্যদের লাঞ্ছিত করে আলী নামের এক মাদক কারবারীকে একাশ্যে শত শত জণতার উপস্থিতিতে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে রাস্তা ব্লক করে নগরীর বোয়ালিয়া মডেল থানার খরবোনা রিভারএইন ছাত্রাবাসের অপজিটে মহাসড়কে উপর এ ঘটনা ঘটে। এ সময় উৎসুক জণতা ভীড় করে এই ঘটনার ভিডিও দৃশ্য ধারণ করতে দেখা যায়। যাহা একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক সক্ষমতা নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচা করতে শোনা যাচ্ছে। অনেকেই বলছেন জুলাই-আগস্ট ছাত্র/জণতার অভুখ্যানের পর প্রশাসকের উপর হামলা একটা স্বাভাবিক নিয়মে পরিনত হয়েছে। পুলিশের হাত থেকে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কিন্তু রাজশাহী মহানগরীতে র‌্যাব সদস্যদের হাত থেকে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনা এই প্রথম। নাম প্রকাশ না করার শর্তে একাধীক স্থানীয়রা বলেন, নগরীর পাড়া-মহল্লার বিভিন্ন গলিতে মাদকের ছড়াছড়ি। মাদকের কারবারীরা এক প্রকার বে-পরোয়া হয়ে উঠেছে। কিশোর, তরুণ, যুবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যপকহারে মাদকশক্ত হয়ে পড়েছে। মাদকের ভয়াবহতা এতই তীব্র আকার ধারণ করেছে যে এত্যেকটি পরিবারের অভিবাবকরা তাদের উঠতি বয়সি সন্তানদের নিয়ে উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে থাকেন। ঠিক এই রকম পরিস্থিতিতে একাধীক মাদক মামলার আসামী ও চিহ্নিত মাদক কারবারী আলীকে দূর্বৃত্তরা র‌্যাব-সদস্যদের অবরোধ করে গাড়ী থেকে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনা তিব্র নিন্দা ও দোষিদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ ব্যপারে মুঠো ফোনে জানতে চাইলে র‌্যাব-৫, এর অভিযানিক দলের সদস্য নূর-এ আলম জানান, স্যারের সাথে কথা বলছি। ঘটে যাওয়া ঘটনার বিষয়ে আপনাকে পরে জানাচ্ছি বলে ফোন কেটে দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies