1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

চারঘাটে বিজিবির পৃথক দুই অভিযানে ইঞ্জিনচালিত নৌকা, টিনের ডোঙ্গা ও ফেনসিডিল ও মদ জব্দ

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী জেলার চারঘাট থানার মুক্তারপুর এলাকা সংলগ্ন পদ্মা নদীতে মাদকবিরোধী অভিযানে ইঞ্জিনচালিত নৌকা, টিনের ডোঙ্গা ও ভারতীয় ফেনসিডিল জব্দ ও মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সোয়া ৮টায় ইউসুফপুর বিওপির এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও নৌকা জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল জানতে পারেন, ভারতীয় সীমানা অতিক্রম করে কয়েকজন মাদক কারবারী একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করছে। এ সময় বিজিবি টহল দলকে তাদের আটকের লক্ষে অভিযান পরিচালনা করলে নৌকা ফেলে চোরাকারবারীরা নদীতে ঝাঁপ দিয়ে ভারতের দিকে চলে যায়। পরে বিজিবির সদস্যরা নৌকাটি জব্দ করে তল্লাশি চালালে ভারতীয় ফেনসিডিল ১০ বোতল এবং একটি টিনের ডোঙ্গা জব্দ করা হয়।  অপর এক অভিযানে, চারঘাট থানার সিপাহীপাড়া এলাকায় ফেনসিডিল ও মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত পৌনে ১টায় চারঘাট থানার ইউসুফপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বিজিবি জানায়, টহল দেওয়ার সময় দেখা যায় একজন মাদক কারবারী একটি প্লাস্টিকের ব্যাগ হাতে একটি আমবাগানে প্রবেশ করেছে। এ সময় তাকে ধরার চেষ্টা করলে তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের ভেতর থেকে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৪ বোতল মদ জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য ও নৌকা চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies