1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

আজ নয়, বেগম জিয়া লন্ডনে যাচ্ছেন রোববার

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার প্রদশিত হয়েছে

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে যাচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী রোববার (৭ ডিসেম্বর) তাকে যুক্তরাজ্যে নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স (কাতারের পাঠানো) শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে।’ বিএনপি মহাসচিব আরও বলেন, ‘ম্যাডামের (বেগম জিয়া) শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ (রোববার) ফ্লাই করবেন।’ গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকাস্থ কাতার দূতাবাস থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য দেশটির আমিরের বিমান-কাতার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। চিকিৎসকদের সম্মতি পেলেই কাতার থেকে রওনা হবে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্বিত হচ্ছে। এদিন রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনকে বহন করার জন্য কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি সমস্যার কারণে যাত্রা বিলম্ব হবে। এয়ার অ্যাম্বুলেন্স কাতার থেকে উড্ডয়নের পর জানানো হবে। এদিকে, আর অল্প কিছু সময়ের মধ্যে ঢাকার মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বেলা পৌনে ১১টার পরপরই তার দেশে পৌঁছানোর কথা রয়েছে। এরপর তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে যাবেন। এরপর কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে আবার যুক্তরাজ্যের উদ্দেশে রওয়ানা করবেন। বিএনপির দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies