1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে- উপাচার্য

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩১ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) লাইব্রেরি উন্নয়ন কমিটির ২৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে বিশ^বিদ্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। লাইব্রেরিকে একটি জ্ঞানকেন্দ্র হিসেবে আরও কার্যকর করার গুরুত্ব তুলে ধরে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ের হৃদস্পন্দন- লাইব্রেরি। রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জন্য প্রযুক্তিনির্ভর, জ্ঞানসমৃদ্ধ পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।লাইব্রেরির সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন উপাচার্য। তিনি লাইব্রেরিকে আধুনিকায়ন করার জন্য লাইব্রেরি অটোমেশন প্রক্রিয়াকে আরও সহজিকরণ করাসহ কোহা সফটওয়্যার (কঙঐঅ ঝড়ভঃধিৎব) আপডেট করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরির ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান ও কমিটির সদস্য সচিব মো. মাহবুবুল আলম এর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধ্যাপক ড. মো. মহিবুল ইসলাম, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল ওয়াকিল এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মতিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies