1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম:
খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মহাদেবপুরে ৩ দফা দাবীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্ম বিরতি

  • সম্পাদনার সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন সহ ৩ দফা দাবীতে পূণদিবস কর্মবিরতি পালন করছেন উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সরকারী প্রাথমিক শিক্ষক দাবী বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গত ২৭ নভেম্বর থেকে অনিদিষ্ট কালের জন্য উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে পূর্ণদিবস কর্ম বিরতি পালিত হচ্ছে। গত রবিবার উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে খোজঁ নিয়ে জানা গেছে এসব বিদ্যালয়ে শিক্ষকরা এলেও পাঠদান কার্যক্রমে অংশগ্রহন না করে কর্মবিরতি পালন করেছেন। খোর্দনারায়ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়ন্ত বর্মণ বলেন, সরকার শিক্ষকদের নায্য দাবী না মানায় বাধ্য হয়ে তারা কর্ম বিরতি পালন করছেন। সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের গেজেট প্রকাশ সহ ৩ দফা দাবী পূরন না হওয়া পর্যন্ত পূর্ণদিবস কর্ম বিরতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অপর দবীগুলোর মধ্যে রয়েছে চাকুরীর ১০ বছর ও ১৬ বছরে টাইমস্কেল এবং শতভাগ পদোন্নতি। আজ ২ ডিসেম্বর থেকে এ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের বাষির্ক পরীক্ষা শুরু হবে। পরীক্ষার আগে শিক্ষকদের কর্ম বিরতির কারণে শিক্ষার্থীদের পড়ালেখা বিঘ্নিত হচ্ছে এবং পরীক্ষা নিয়েও দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার ইতি আরার সাথে যোগাযোগ করা হলে তিনি শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতির কথা স্বীকার করে বলেন , বার্ষিক পরীক্ষা নিয়ে কোন অনিশ্চয়তা নেই নির্ধারিত দিনেই বার্ষিক পরীক্ষা শুরু হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies