1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি; হচ্ছে না ক্লাস-পরীক্ষা !

  • সম্পাদনার সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: সহকারী শিক্ষক পদকে ৯ম গ্রেডের বিসিএস ক্যাডারভূক্তকরণ ও নিয়মিত পদোন্নতি সহ চার দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করছেন পাবনার সরকারি মাধ্যম্যিক বিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ঘোষণা অনুযায়ী সোমবার (১ ডিসেম্বর) সকাল থেকে এ কর্মসূচি পালন শুরু করছেন তারা। ফলে হচ্ছে না বার্ষিক পরীক্ষা। তবে তাদের দাবি মানা হলে, শুক্র-শনিবার অতিরিক্ত ক্লাস পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেবার আশ্বাস দিয়েছেন শিক্ষকরা। সকাল ১১টার দিকে সরেজমিনে পাবনা জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিদ্যালয়গুলো ঘুরে দেখা যায়, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী সহ সংশ্লিষ্টরা যথাসময়ে বিদ্যালয়ে আসলেও বসে অবসর সময় কাটাচ্ছেন তারা। কেউ গল্প আবার কেউবা আড্ডায় মেতে থাকলেও শ্রেণিকক্ষে যাচ্ছেন না শিক্ষকরা। ক্লাসরুম তালাবদ্ধ করে রাখা হয়েছে। ফলে নির্ধারিত পরীক্ষা বন্ধ রয়েছে। এতে অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে বিদ্যালয়ে আসলেও ফিরে যেতে হচ্ছে। এ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে অভিভাবক ও শিক্ষার্থীদের। পাবনা জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মো. কামরুজ্জামান, আসাদুজ্জামান খান, সহকারী শিক্ষক মো. আরিফুল ইসলাম, নাজিয়া হাসান বলেন, আমাদের সন্তানদের লেখাপড়া বিঘ্ন হোক, আমরাও চাই না। কিন্তু আমরা এখন অসহায়। দীর্ঘদিন ধরে আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। নিয়মিত পদোন্নতি ও পদায়ন দেয়া হয় না। আদালতের রায় পক্ষে থাকলেও বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেয়া হয় না। বিভিন্ন সময় শিক্ষকরা এসব দাবি উত্থাপন করলেও কোনোভাবেই তাদের যৌক্তিক দাবি মূল্যায়ন করা হয়নি। তাই বাধ্য হয়ে এমন কর্মবিরতি পালন করছি। আমরা চাই সরকার আমাদের দাবি মেনে নিক, আমরাও দ্রুত ক্লাসে ফিরেত চাই। আমাদের দাবি মানা হলে শুক্র ও শনিবার অতিরিক্ত পাঠদানের মাধ্যমে তাদের ক্ষতি পুষিয়ে দেবো।’ আন্দোলরত শিক্ষকদের চার দফা দাবিগুলো হলো-(১) সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক‍্যাডারভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের’ গেজেট প্রকাশ। (২) বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা। (৩) সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া। (৪) ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন-সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies