1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহীতে মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন মিনু

  • সম্পাদনার সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৬ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীর দরগাপাড়ায় হযরত শাহ মখদুম রূপোষ (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সদর আসনে ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু।
শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মার নামাজ শেষে তিনি মাজার জিয়ারত করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন। পরে রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর ৯নং ওয়ার্ডে গণসংযোগ করেন মিনু। এসময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন। গণসংযোগে অংশ নেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু। এছাড়া উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, বোয়ালিয়া থানা পূর্বের সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, মতিহার থানা বিএনপির সভাপতি একরাম আলী, রাজপাড়া থানা সভাপতি মিজানুর রহমান মিজান, কাশিয়াডাঙ্গা থানা সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, শাহ মখদুম থানার সদস্য সচিব নাসিম খান ও চন্দ্রিমা থানার সদস্য সচিব মনিরুল ইসলাম জনি।
অংশ নেন মহানগর বিএনপির সাবেক সদস্য মনিরুজ্জামান শরীফ, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি ও (২৮ নং ওয়ার্ড কাউন্সিলর) মোঃ আনসার আলী, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন, বিএনপি নেতা আতিকুর রহমান মুন্টু, শাহ-মখদুম থানার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মী ও শীর্ষ নেতৃবৃন্দরা। এ সময় মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies