1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহীতে অপারেশন ফার্স্ট লাইট-এর তৃতীয় ধাপ: মাদক অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসী মাদক কারবারী-সহ গ্রেফতার ৭২

  • সম্পাদনার সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৩ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে ‘অপারেশন ফার্স্ট লাইট’-এর তৃতীয় কিস্তির অভিযানে মোট ৭২ জন চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারী, ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারীর সহযোগী ও সন্দেহভাজন ফ্যাসিস্ট দোসরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে মাদক, দেশি, বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিন ও রাত মিলিয়ে নাটোরের নলডাঙা ও সিংড়া এবং পাবনার ঈশ্বরদী এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার দুপুরে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান। ডিআইজি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করাই এই অভিযানের মূল উদ্দেশ্য। তিনি জানান, রাজশাহী রেঞ্জ পুলিশের উদ্যোগে পরিচালিত এ অভিযানে তিন জেলার পুলিশ, ডিবি ও বিশেষ শাখার সদস্যরা অংশ নেন। তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষা এবং দীর্ঘদিন ধরে চলমান সন্ত্রাস, মাদক পাচার, অস্ত্র ব্যবসা ও চাঁদাবাজি বন্ধ করতেই এই বিশেষ অভিযান পরিচালিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, অপারেশন ফার্স্ট লাইটের তিনটি ধাপ সম্পন্ন হলেও অভিযান এখনো শেষ নয়। জেলাগুলোর যেকোনো এলাকায়, বিশেষ করে চরাঞ্চলে সন্ত্রাস দমনে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। নিরাপত্তা জোরদারে এ অভিযানই গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বলে জানান ডিআইজি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies