1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ভাঙ্গুড়ায় প্রকল্পের কাজ করে ঠিকাদারের বিল না দেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

  • সম্পাদনার সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় প্রকল্পের কাজ করার পর ঠিকাদারের প্রাপ্য বিল না দেওয়ার অভিযোগ উঠেছে খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠুর বিরুদ্ধে। বিল পরিশোধের দাবিতে শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলো মানববন্ধন করেছেন ভুক্তভোগী ঠিকাদার ও এলাকাবাসী। মাানববন্ধনে ঠিকাদার মাসুদ রানা আপেল বলেন, ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়ক সংস্কার ও মাটির রাস্তা নির্মাণ প্রকল্পের বরাদ্দ পাওয়ার পর তাকে কাজ বাস্তবায়নের দায়িত্ব দেন ইউপি চেয়ারম্যান মিঠু। অভিযোগ রয়েছে, আপেল কাজ সম্পন্ন করার পর বিল উত্তোলনের জন্য চেয়ারম্যানের কাছে বহুবার যোগাযোগ করলেও তিনি “দেবো, দিচ্ছি” এমন আশ্বাস দিয়ে প্রায় দুই বছর ধরে বিল প্রদান করেছেন না। ন্যায্য বিল না পেয়ে আর্থিক সংকটে পড়েন ঠিকাদার। ধার দেনা করে শ্রমিকদের বিল পরিশোধ করতে গিয়ে বিপাকে পড়েছেন তিনি। এ কারণে বিল পরিশোধের দাবিতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মানববন্ধন করেন ঠিকাদার আপেল। মানববন্ধনে বক্তব্য দেন ঠিকাদার মাসুদ রানা আপেল, জাহিদ হাসান, আশিকুর রহমানসহ এলাকাবাসী। তারা বলেন, পরিশ্রম করে কাজ করেও যদি ঠিকাদার প্রাপ্য বিল না পান, তাহলে উন্নয়নমূলক কাজে মানুষের আস্থা নষ্ট হবে। এ ধরনের অনিয়ম গ্রহণযোগ্য নয়। দ্রুত তদন্ত করে ঠিকাদারের পাওনা পরিশোধ করার দাবি জানান তারা। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠু অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি তাকে কোনো প্রকল্পের কাজই দেইনি। সাবেক এমপি পুত্র তাকে কাজ করতে বলেছিল এটা শুধু শুনেছি। সরকার পরিবর্তনের পর এখন আমার কাছে বিলের জন্য চাপ দিচ্ছে। যেখানে আমি প্রকল্পই দেইনি, সেখানে বিল দেওয়ার প্রশ্নই আসে না।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies