1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেফতার

  • সম্পাদনার সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৪ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজাসহ শাহিদা বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে থানার সরমংলা ইকোপার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহিদা বেগম গোদাগাড়ী থানার নসিদানপুর গ্রামের মৃত মোন্তাজ গায়েনের মেয়ে। শনিবার বিকালে তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম। তিনি জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের গোদাগাড়ী থানা পুলিশ জানতে পারেন, গোদাগাড়ী থানার একটি কনফেকশনারী দোকানের পাশের ফাঁকা জায়গায় এক নারী গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে এসআই মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে শাহিদাকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
ঘটনার পর গ্রেফতার নারী মাদক কারবারীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies