1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম:
খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁ-৫ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ধলুর পক্ষে শোডাউন তৃণমূলে বাড়ছে সমর্থন

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৪৩ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ-৫ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ধলুর পক্ষে শোডাউন, তৃণমূলে বাড়ছে সমর্থন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ–৫ (সদর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ধলুর পক্ষ থেকে প্রতিদিন সকাল বিকেল পাড়া শহর ও মহল্ল্যায় বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে তৃণমূলের নেতা–কর্মীসহ সাধারণ মানুষের অংশগ্রহণ থাকে উৎসাহব্যঞ্জক। র‍্যালিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ধলুর এমন বিরামহিন সক্রিয়তা ও জনপ্রিয়তা। দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে কাজ করা, জনসংযোগ বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তাঁকে সামনে রেখে নির্বাচনী মাঠে নতুন উত্তাপ দেখা যাচ্ছে। তাঁর সমর্থকদের দাবি—নওগাঁ সদর–৫ আসনে জনগণের প্রত্যাশা পূরণে তৃণমূলের পরীক্ষিত নেতৃত্বই এখন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, আর সেই জায়গায় জাহিদুল ইসলাম ধলু এগিয়ে আছেন। র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি রানা, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক এনামুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল, পৌর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ, পৌর শাখার কার্যনির্বাহী সদস্য মাহবুব রহমান পিন্টু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কহিনুর ইসলাম মিলি এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির। স্থানীয় নেতাদের ভাষ্য, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, তৃণমূলে ধলুর পক্ষে সমর্থন ততই জোরদার হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies