1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

রাণীনগরে আগুনে বাড়ি পুড়ে যাওয়া পরিবারকে সহায়তা

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩৩ বার প্রদশিত হয়েছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিদ্যুতের সটসার্কিট থেকে আগুন লেগে বাড়ি পুড়ে যাওয়া মৎস্যজীবি রজব আলীর পরিবারকে সহায়তা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত রজব আলীর হাতে শুকনো খাবার, কম্বল, ৩ বান্ডিল ঢেউটিন ও নগদ ৯ হাজার টাকা তুলে দেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জিআর বরাদ্দ থেকে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রাসেল সরকার উপস্থিত ছিলেন। বুধবার উপজেলার মিরাট পশ্চিমপাড়া গ্রামের মৎস্যজীবি রজব আলীর বাড়িতে বিদ্যুতের সটসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে রজব আলীর বাড়ির দু’তলা টিনের চালা, ছয়টি রুম এবং রুমের টিভি, ফ্রিজ, ধান, চালসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এই আগুনে তার বাড়ির প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নজরুল ইসলাম বলেন, ইউএনও স্যার বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার নির্দেশনা দেন। বৃহস্পতিবার দুপুরের দিকে ইউএনও স্যার নিজে ক্ষতিগ্রস্ত রজব আলীর হাতে সহায়তা হিসেবে শুকনো খাবার, কম্বল, ৩ বান্ডিল ঢেউটিন ও নগদ ৯ হাজার টাকা তুলে দেন। রাণীনগরের ইউএনও মো. রাকিবুল হাসান বলেন, ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারলে খুব ভালো লাগে। তাই সরকারিভাবে পরিবারটিকে সহায়তা প্রদান করা হলো। আগামীতেও অসহায়, দু:স্থ্য পরিবারের জন্য আমাদের মানবিক এই সহায়তা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies