1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

ফ্যাসিবাদ দিন শেষ আগামীর দিন হবে জনগণের বাংলাদেশ-বেগম সেলিমা রহমান

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩৭ বার প্রদশিত হয়েছে

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী শিশু অধিকার ফোরামের আহ্বায়ক এবং সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার মাটিতে ধানের শীষের বিজয় নিশ্চিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মন খুলে উৎসব-আনন্দে ধানের শীষ মার্কায় ভোট দেবেন। বিগত আওয়ামী লীগের সরকার আমলে ভোট কেন্দ্র দখল করেছিল ফ্যাসিবাদ শেখ হাসিনা। জনগণ ভোটের অধিকারের জন্য আন্দোলন করলে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা। এখন ফ্যাসিবাদ দিন শেষ আগামীর দিন হবে জনগণের বাংলাদেশ। তিনি আরো বলেন, শিশু ও নারী অধিকার রক্ষায় বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামীতেও আমরা কাজ করে যাব। সাম্যের ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার দেশ বাংলাদেশ। আপনারা সবাই এক একসঙ্গে ভোট কেন্দ্রে যাবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন। ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। বৃহস্পতিবার (২৭শ নভেম্বর) বিকেলে বগুড়ার গাবতলী হাইস্কুল মাঠে সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নির্বাচনী অগ্রাধিকার শীর্ষক সমাবেশে তিনি সভাপতি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নারী ও শিশুর অধিকার ফোরামের আয়োজনে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন, জুলফিকার হায়দার গামা, যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি, মুঞ্জুর মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হাসান মমিন ও সাহাদত হোসেন খান সাগর, জেলা মহিলা দলের (ভারপ্রাপ্ত) সভাপতি এ্যাডভোকেট শাহাজাদী লায়লা, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সহমিনা আক্তার রুমা, পৌর মহিলা দলের সভাপতি কানিজ ফাতেমা সুরভী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডিটল, সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা, বিএনপি ও অঙ্গদলের সহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies