সারিয়াকান্দি( বগুড়া) প্রতিনিধিঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমান আমৃত্যু লড়াই করেছেন। তাঁর সুযোগ্য সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই করেছেন, জেল খেটেছেন। তারেক রহমানও ফ্যাসিবাদীদের বিরুদ্ধে সকল লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমাদের সেই লড়াই- সংগ্রাম এখনো শেষ হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে। তিনি বুধবার বিকেলে সারিয়াকান্দি ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম ৩৬ বগুড়া-১ আসনে সমাজের নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রঅধিকার সমাবেশে তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন । নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডঃ নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম। এসময় পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি,সাধারণ সম্পাদক এ্যাডঃ শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টনসহ জেলা,উপজেলা,পৌর,ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।