1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চাই না, নির্বাচন পর্যবেক্ষকদের বললেন সিইসি

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার প্রদশিত হয়েছে

দেশে অতীতের বিভিন্ন নির্বাচনে যেসব নির্বাচন পর্যবেক্ষক সংস্থা কাজ করেছে, তাদের অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগোনোর আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, ‘দেখলাম যে এখানে অনেক পুরোনো সংস্থা আছে, যারা অতীতে ইলেকশন অবজারভারের দায়িত্ব পালন করেছে। তো আমি অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চাই না। আমি অলওয়েজ সামনের দিকে তাকাতে চাই। অতীতে অনেক ভুলভ্রান্তি হয়েছে। নানা কারণে এটা হতে পারে। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই।’ আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এক সংলাপে এসব কথা বলেন সিইসি। নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশন এই সংলাপের আয়োজন করে। নির্বাচন কতটা সুষ্ঠু হচ্ছে তা পর্যবেক্ষণের জন্য ইসির নিজস্ব তত্ত্বাবধানমূলক ব্যবস্থা আছে। তবে আগামী নির্বাচনে ইসির নিয়োগ করা পর্যবেক্ষক সংস্থাগুলোর মাধ্যমেও নির্বাচনকালীন পরিস্থিতি জানতে ও বুঝতে চায় কমিশন। সিইসি বলেন, ‘আপনাদের চোখ যদি দুষ্ট হয়, প্রপার না হয়, আমাদের ইলেকশনের দেখাটাও সঠিক হবে না।’ পর্যবেক্ষক সংস্থাগুলো মাঠপর্যায়ে যেসব জনবল নিয়োগ করবে, নির্বাচনের আগে সেই জনবলকে নির্বাচনবিষয়ক প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে জোর দেন সিইসি। সিইসি মনে করেন, পর্যবেক্ষক সংস্থার লোকেরা যদি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে পড়েন, তাহলে খারাপ দৃষ্টান্ত স্থাপন হবে। সিইসি বলেন, ‘যাদের নিয়োগ করবেন, প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সঙ্গে জড়িত আছেন কি না। কোন রাজনীতির সঙ্গে জড়িত, কোন পার্টির সঙ্গে জড়িত, মিছিল-মিটিংয়ে গিয়েছে…এই মার্কায় ভোট দাও, ওই মার্কায় ভোট দাও। এগুলো যাতে না করে।’ নির্বাচনে পর্যবেক্ষক সংস্থার ভূমিকা নিয়ে সচেতন করে সিইসি বলেন, তাদের কাজ হবে শুধু পর্যবেক্ষণ করা। দলের হয়ে কাজ করা নয়। যদি কোনো পর্যবেক্ষক সংস্থা রাজনীতির সঙ্গে জড়িত হয়ে পড়ে, সেটা ওই সংস্থার রেপুটেশনকে কমিয়ে দেবে। পর্যবেক্ষক সংস্থাগুলোকে ইসির ক্যামেরা অভিহিত করে সিইসি বলেন, ‘আমার সিসি ক্যামেরা হচ্ছে আমার অবজারভার। আমার সিসি ক্যামেরা হচ্ছে আমার সাংবাদিক ভাই-বোনেরা। এরা যদি সত্যিকারভাবে চোখ রাখে, তাহলে কিন্তু দেখবেন যে কেউ অনিয়ম করতে সাহস পাবে না।’ সংলাপে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, গত তিনটি নির্বাচনে যারা পর্যবেক্ষক সংস্থা হিসেবে দায়িত্ব পালন করেছে, তাদের সম্পৃক্ততার কারণে এবার তাদের অনেককে নিয়োগ দেওয়া যায়নি। তিনি বলেন, ‘অতীতে যে খারাপ উদাহরণ সৃষ্টি হয়েছে, এ রকম উদাহরণ আমরা আর সৃষ্টি করতে চাই না। কোনো অবস্থাতেই নয়। পর্যবেক্ষকদের মাধ্যমে তো নয়ই।’ আগামী জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের স্বচ্ছ নির্বাচন হবে উল্লেখ করর এই নির্বাচন কমিশনার বলেন, ‘আপনারা নিশ্চিত থাকেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে ২০২৬ সালে। নিশ্চিত থাকুন। এই স্বচ্ছতার ব্যত্যয় যারা ঘটাবে, তাদের নির্বাচন কমিশন নূ্৵নতম ছাড় দেবে না।’ সংলাপে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম, তাহমিদা আহমেদ এবং আব্দুর রহমানেল মাছউদ। সংলাপে অংশ নেন ৪০টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি। আজ বেলা দুইটায় আরও ৪১টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে বসবে ইসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies