1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহী নগরীতে গাঁজা-ইয়াবা-ট্যাপেন্টাডল-সহ ৬ মাদক কারবারী গ্রেফতার

  • সম্পাদনার সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪৯ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে বিপুল পরিমান গাঁজা-ইয়াবা-ট্যাপেন্টাডল-সহ ৬জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২২ নভেম্বর) দিনগত রাত ৭টায় নগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে কেজি ৯৯০ গ্রাম গাঁজা, ১১পিস ইয়াবা, ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ১৫,৯৪০ টাকা জব্দ করা হয়।  গ্রেফতারকৃতরা হলো: ইসমাইল হোসেন সবুজ (২৯), সে নগরীর রাজপাড়া থানার দাশপুকুর পূর্বপাড়ার বাসিন্দা। মো. অন্ত (৩১), একই থানার লক্ষিপুর আইডি কোয়ার্টার এলাকার বাসিন্দা, মো. শাহজাহান (৩০), সে লক্ষিপুর বাগানপাড়া, রেললাইন বস্তির বাসিন্দা, মো. আরাফাত (১৯),সে খোলাবোনা দামকুড়া এলাকার বাসিন্দা, মো. ফিরোজ ইসলাম (২৬), সে পূর্ব মোল্লাপাড়া, পবা এলাকার বাসিন্দা, মো. লিটন (৩০), সে চক চোয়ার, মান্দার বাসিন্দা, বর্তমানে তেরখাদিয়া পশ্চিমপাড়া এলকার বাসিন্দা এবং পলাতক মোছা. পিংকি বেগম, সে লক্ষিপুর বাগানপাড়া এলাকার বাসিন্দা।  রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক। তিনি জানান, স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে দাশপুকুর এলাকায় মাদকের কেনাবেচা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর দল ৬ মাদক কারবারীকে হাতেনাতে আটক করে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে খুচরা ও পাইকারি বিক্রি করছিল। এছাড়া তারা নিজেরাও মাদকসেবী। আটককৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies