1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

কচাকাটা থানা পুলিশের অভিযানে অবৈধ ড্রেজার মেশিনের সরঞ্জাম শব্দ:মামলা দায়ের

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার প্রদশিত হয়েছে

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের কচাকাটায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিনের সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এ সময় অবৈধ ড্রেজার মেশিন ব্যবহারকারীরা পালাতে সক্ষম হয়েছে। জানা যায় কুড়িগ্রামের কচাকাটা থানার টুংকার চর গ্রামের মফিজুলের বাড়ির পূর্ব পাশে সংকোশ নদী হতে ডিজেল চালিত ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করেন একই থানার মাদারগঞ্জ পুরাতন গোডাউন পাড়ার শাহাজাহান মিয়ার পুত্র স্বপন ও বল্লবের খাস এলাকার শাহিনুর রহমানের পুত্র আলামিন। এতে নদীর প্রাকৃতিক প্রবাহ, এবং নদী ভাঙ্গন সহ আশপাশের রাস্তাঘাট, কৃষি জমি, ও সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় এলাকাবাসীর গোপন সংবাদের ভিত্তিতে ১৯ নভেম্বর সহকারী পুলিশ সুপার (ভুরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন অবগত হওয়ার পর তার নির্দেশে কচাকাটা থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, এসআই মিন্টু মিয়া সহ অফিসার ফোর্সের একটি টিম সেখানে হানা দেয়। এ সময় অবৈধ বালু উত্তোলনকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে সক্ষম হয়। পরে পুলিশ পরিবেশ বিধ্বংসী পাঁচটি প্লাস্টিকের পাইপ, একটি সাদা রংয়ের প্লাস্টিক, দুইটি সাদা রঙের জেরিকেন জব্দ করে। ঘটনাস্থলে সংশ্লিষ্ট মেশিনের মালিক স্বপন ও আলামিন অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে কচাকাটা থানায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১)ধারা মোতাবেক মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies