1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়া কে ধানের শীষ মার্কায় বিপুল সংখ্যক ভোট দিয়ে জয়যুক্ত করুন -সাবেক এমপি লালু

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার প্রদশিত হয়েছে

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বিএনপি’র চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে ধানের শীষ মার্কায় বিপুল সংখ্যক ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমাদের অহংকার যে বেগম খালেদা জিয়া বগুড়া-৭ আসন থেকে নির্বাচন করছেন। তিনি আরো বলেন, একটি দল মানুষকে ভুল বুঝিয়ে বেহেস্তের টিকিট দিয়ে ভোটারদের বিভ্রান্ত করছে। এদের থেকে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। আমরা দেশ ও জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি। এমনকি বিএনপির সব সময় মানুষের কল্যাণে বিশ্বাসী।

১৮ নভেম্বর মঙ্গলবার বগুড়ার শাজাহানপুরের মাদলা ইউনিয়নের চাচাইতারা গ্রামে ধানের শীষ মার্কার নির্বাচনী প্রচারণা কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এরপর সাবেক এমপি লালু চাচাইতারা গ্রামের স্বেচ্ছাসেবকদল নেতা মরহুম হানিফ হোসেন এর পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের মাঝে খাদ্য ও নগদঅর্থ (আর্থিক সহায়তা) প্রদান করেন। উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক এর সভাপতিত্বে এবং বিএনপি নেতা আজিজুল হক এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুল ইসলাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন মরহুম পরিবারের সদস্য জরিনা বেগম, জাকিরুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ। শেষে সাবেক এমপি লালু মাদলা ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies