1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল বিশুদ্ধ পানির ফিল্টার ও শিশুতোষ বই

  • সম্পাদনার সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৫৬ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ইনার হুইল ক্লাব অব মোহাম্মদপুর এর উদ্যোগে এবং ইনার হুইল ডিষ্ট্রিক ৩২৮ বাংলাদেশ এর ২০টি ক্লাবের সহযোগিতায় নওগাঁর মহাদেবপুরে শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ফিল্টার প্রদান করা হয়েছে। গতকাল রবিবার বিকালে ইনার হুইল ক্লাব অব মোহাম্মদপুর এর প্রেসিডেন্ট হাবিবা কুুমকুম উপজেলার বামনসাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ বিশুদ্ধ পানির ফিল্টার প্রদান করেন। এ সময় তাঁর সাথে ইনার হুইল ক্লাব অব মোহাম্মদপুর এর সেক্রেটারী লিপি ইকবাল ও ইনার ক্লাব অব ভুবনডাঙ্গা এর প্রেসিডেন্ট নাসিমা আলম উপস্থিত ছিলেন। এর আগে বিদ্যালয়ের হলরুমে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ইতি আরা , সহকারী শিক্ষা অফিসার রঞ্জন কুমার, প্রধান শিক্ষক আলতাফ হোসেন, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত শিশুদের মাঝে ইনার হুইল ক্লাব অব মোহাম্মদপুর এর প্রেসিডেন্ট হাবিবা কুমকুম শিশুতোষ বই উপহার দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies