বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, বিএনপি একটি গণমানুষের দল, এখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য সমান সুযোগ ও সম্মান রয়েছে। আমরা সব ধর্মের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। সনাতন ধর্মাবলম্বীদের পাশে বিএনপি, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। ‘ফ্যাসিবাদ বা স্বৈরাচারমুক্ত বাংলাদেশে বর্তমানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রতিটি ধর্মের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা একটি বিশাল সুযোগ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের রাজপথের কিছু সঙ্গীর ভূমিকা দেশের বহু মানুষের অধিকার ও সুযোগকে বিনষ্ট করার এক পরিস্থিতি তৈরি করছে। দেশ যদি অস্থিতিশীল হয়ে পড়ে, তাহলে অতীতে পরাজিত ও পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে। পলাতক ফ্যাসিবাদী অপশক্তি আর যেন মাথা উঁচু না করতে না পারে সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। ৯ নভেম্বর রবিবার বিকেলে বগুড়া শাজাহানপুর খরনা ইউনিয়নের বীরগ্রামে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি উক্ত কথা বলেন। সাবেক এমপি লালু আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফায় সব ধর্ম-বর্ণ মানুষের সমান অধিকার নিশ্চিতের কথা উল্লেখ করেছেন। সনাতন ধর্মাবলম্বীসহ সবার অধিকার যাতে নিশ্চিত থাকে সে জন্য আমাদের কাজ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার ও সবার মর্যাদা সমুন্নত থাকবে। তিনি বলেন,বিএনপির চেয়ারর্পাসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বগুড়া-৭ আপনাদের এলাকা থেকে নির্বাচন করবেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ নির্বাচন করবেন আমি তাদের জন্য দোয়া চায় এবং ধানের শীষ প্রতীকে ভোট চায়। এ সময় সনাতন ধর্মালম্বীরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া ও ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সুধী সমাবেশ উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির প্রচার- প্রকাশনা সম্পাদক ও জেলা কমিটির সভাপতি অভিলাশ কুমার বর্মন। বাংলাদেশ হিন্দু মহাজোট, শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি পলাশ চন্দ্র দাসের সভাপতিত্বে এবং শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপির সদস্য অধ্যাপক মোঃ সাজ্জাদুজামান সিরাজ জয়, সাধারণ সম্পাদক এসএম রবিউল ইসলাম দারুন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, খরনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, বাংলাদেশ হিন্দু মহাজোট শাজাহানপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সনাতন চন্দ্র প্রামানিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ইমরান হোসেন, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, শাজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পী, মিল্টন হোসাইন, রঞ্জু মিয়া, আজিজুল হক, মনির হোসেন, নাজমুল হাসান বাবু, মালেক মোক্তাদির, আল-আমিন খোকন, শরিফ আল মাহমুদ সোহেল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গদল এবং সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ। এরপর প্রধান অতিথি সাবেক এমপি লালু শাজাহানপুরে বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।