1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

আগামী নির্বাচন ইসলামী আন্দোলনের জন্য চ্যালেঞ্জস্বরূপ-জামায়াত আমির

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও ষড়যন্ত্র থেমে যায়নি। আগামী নির্বাচন শুধু দেশের জন্য নয়, ইসলামী আন্দোলনের জন্যও চ্যালেঞ্জস্বরূপ। জনগণ পরিবর্তন দেখতে চায়। এই পরিবর্তন সাধনে জামায়াত গণপ্রত্যাশা পূরণ করবে। শুধু তাই নয়, জনগণের রায়ে জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে জাতি ইসলামের নেয়ামতসমূহ ভোগ করবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে সবাইকে কাজ চালিয়ে যেতে হবে।’বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে সংসদীয় আসন সিলেট-৪, ৫ ও ৬ নম্বর আসনের জামায়াতের ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। ডা: শফিকুর রহমান বলেন, ‘আগামী নির্বাচনে অনেক বাধা আসতে পারে। কিন্তু বাধা দেখলে ঘাবড়ালে চলবে না। কারণ আমরা আল্লাহর ওপর ভরসা করেই সামনে এগিয়ে যাব। জাতির বৃহত্তর প্রয়োজনে আসন সমঝোতায় জামায়াত ছাড় দেবে। দায়িত্ব নিয়ে কাজ করবে। সেজন্য সকল দায়িত্বশীলকে ত্যাগের মানসিকতা লালন করতে হবে।’ তিনি আরো বলেন, ‘অতীতের শাসকরা দুর্নীতি, লুটপাট ও জনগণের সম্পদ শোষণ করলেও জনগণের ভাগ্য পরিবর্তনে উল্লেখযোগ্য কাজ করেনি। অথচ বিগত চারদলীয় জোট সরকারের আমলে আমাদের দুই মন্ত্রী সততার সাথে দায়িত্ব পালন করেছিলেন। দুর্নীতি তাদের স্পর্শ করতে পারেনি। দেশে ইসলাম ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। আল্লাহর ওপর ভরসা করে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমাদের জাতীয় নেতারা দেশ ও ইসলামের জন্য শহীদ হয়েছেন। কিন্তু অন্যায়ের কাছে মাথানত করেননি। আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন, আমীন।’

‘সকল ক্ষেত্রে আবেগী বক্তব্য পরিহার করতে হবে। সময়কে কাজে লাগাতে হবে। বিতর্ক এড়িয়ে চলতে হবে। রাজনৈতিক সমালোচনা দেখে বিচলিত হওয়া যাবে না। কেউ কোনো ভুল করে থাকলে নিঃসংকোচে সরি বলুন। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সকল ক্ষেত্রে বিনয়ী হতে হবে,’ বলেন তিনি। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা আমির ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সহকারী সেক্রেটারি মাশুক আহমদের সঞ্চালনায় আমানুল্লাহ কনভেনশন হলে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও সিলেট-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির ও সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, জেলা নায়েবে আমির ও সিলেট-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারি ও সিলেট-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন, সিলেট-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান, জেলা পেশাজীবি পরিষদ সভাপতি মাস্টার নূরুল ইসলাম, ৫ নম্বর আসনের নির্বাচন পরিচালক মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, ৪ নম্বর আসন পরিচালক সাইদুর রহমান, ৬ নম্বর আসনের পরিচালক সাবেক গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম ও ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইয়ুব মঞ্জু।

সম্মেলনে সংশ্লিষ্ট আসনের অন্তর্ভুক্ত উপজেলা ও পৌরসভার আমির, নায়েবে আমির ও সেক্রেটারিরা ছাড়াও দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies