1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও কীটনাশক জব্দ করেছে বিজিবি

  • সম্পাদনার সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৪৫ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘা সীমান্তে পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ এবং কীটনাশক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোররাতে উপজেলার মাহাদীপুর ও কিশোরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মীরগঞ্জ ও আলাইপুর বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, বুধবার ভোররাত সোয়া ৩টা থেকে থেকে সোয়া ৪টা মধ্যে এই অভিযান চালানো হয়। প্রথম অভিযানে বাঘা থানাধীন সীমান্ত পিলার ৭৮/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাহাদীপুর এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১৯ বোতল ভারতীয় ‘ওল্ড মঙ্ক’ রাম এবং ১০ বোতল জেডি মদ জব্দ করা হয়। অন্য একটি অভিযানে সীমান্ত পিলার ৮১/৩-এস থেকে চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কিশোরপুরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে আরও ৩০ প্যাকেট ভারতীয় ম্যানকোজেব ৭৫% ডিথেন এম-৪৫ (ফুল ও ফলের ভিটামিন) কীটনাশক পাওয়া যায়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় অবৈধ মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়া হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা-কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies